• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল মাঠে আ’লী নেতারা গরুর হাঠ বসাচ্ছে

প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩ ৬:৪৮
আপডেট: শনিবার, ২৪ জুন, ২০২৩ ৬:৪৮

araihazar photo

নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল মাঠে আ’লী নেতারা গরুর হাঠ বসাচ্ছে

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী উচ্চ বিদ্যালয় মাঠে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গরুরহাট বসানোর প্রস্তুতি গ্রহন করেছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। কয়েক বছর সুলতানসাদী বাজার সংলগ্ন আতাউর রহমান মোল্লার ভিটে বাড়ীতে উক্ত গরুর হাটটি বসে আসছিল। এবার স্থানীয় ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মফিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রুপ মিয়া ও বাছেদ মিলে উক্ত স্কুলে গরুর হাট বসানোর জন্য প্রস্তুুতি নিচ্ছেন। এই ঘটনায় এলাকার সাধারন মানুষের মনে ক্ষোভ দেখা দিয়েছে। রোববার (২৫ জুলাই) হাট বসার কথা রয়েছেন।
স্থানীয়রা জানান, স্কুল মাঠে গরুর হাট বসালে স্কুলের পরিবেশ ও বাচ্চাদের খেলার মাঠ দীর্ঘদিন নোংরা আবর্জনায় ভরে থাকে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক সোলাইমান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গরুর হাটের বিষয়টি আমার জানা নেই। শুক্রবার (২৩ জুলাই) সকালে কয়েকজন লোক স্কুলের মাঠে বাশের খুটি বসানোর কাজ করতে থাকলে আমি তাদের বাধা প্রধান করি এবং বিষয়টি শিক্ষা অফিসকে অবগত করি। স্থানীয়রা আমার বাধা না মেনে মাঠে জোর পুর্বক কাজ চালিয়ে যেতে থাকে।
এই ব্যাপারে মফিজুল জানান, আতাউরের মাঠে জায়গা না হওয়ার স্কুলে হাট বসাচ্ছি।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি বিষয়টি দেখছেন বলে শুক্রবার বিকেলে পুলিশ পাঠিয়ে হাটের খুটি বাধার কাজ বন্ধ করে দিলেও সন্ধ্যায় অজ্ঞাত কারনে আবারো মাঠে খুটির কাজ চলতে থাকে।
উক্ত মাঠে হাট বসার তারিখ রয়েছে রোববার। এলাকার সাধারন মানুষ ও ছাত্রছাত্রীদের অভিবাবকরা প্রশাসনের নিকট উক্ত স্কুল মাঠে হাঠ বসানোর উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com