• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ১:১৫
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ১:১৫

966663 3

বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘সংবিধান পরিপন্থী যেকোনো দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।’

প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ পরিকল্পনা করছে।

বুধবার এক টুইটে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা তা হতে দেব না। আমরা শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে আপস করব না।’

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ‘এক দফা’ আন্দোলনের ঘোষণা দেবে। তারা দাবি করে আসছেন যেন আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলন করার কথা রয়েছে দলটির। সম্মেলন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
সূত্র : ইউএনবি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com