• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশকে না জানিয়ে কেন্দ্রে যাওয়ায় হিরো আলমের ওপর হামলা: ডিএমপি কমিশনার

প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ১:২৯
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ১:২৯

9666596 2

পুলিশকে না জানিয়ে কেন্দ্রে যাওয়ায় হিরো আলমের ওপর হামলা: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় ঢাকা ১৭ আসনের প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা হামলা করে থাকতে পারে।

শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, ‘কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেয়া হয়েছিলো। হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।’

ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর জানিয়ে কমিশনার বলেন, ‘পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে আমরা সর্বদা তৎপর আছি। গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। করোনাভাইরাসের সময়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছিলো। ব্যবসায়ীদের কোথাও চাঁদা দিতে হয় না। তাদের আইনশৃঙ্খলা জনিত কোনো সমস্যা নেই। তারা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন। এই পরিস্থিতি ধরে রাখতে হলে পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে যে সুসম্পর্ক সেটি অব্যাহত থাকবে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের ওপর যেনো কেউ কোনো ধরনের জুলুম না হয় সেটি আমাদের দেখার দায়িত্ব। সেটি আমরা অবশ্যই দেখবো। আপনারা যদি দেখেন কোনো ধরনের জুলুম, চাঁদাদাবি বা ব্যবসায় ক্ষতির চেষ্টা করছে পুলিশকে জানালে আপনাদের পাশে থাকব। পাশাপাশি ৯৯৯ আছে। এখানে জানালেও ৩ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। মাস্তান বা সন্ত্রাসী কোন দল করে সেটি বিবেচনা করা হয় না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com