• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোট দিতে না পারায় কথা তুলে ধরতে মঞ্চ নাটক

প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৪:৫৬
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৪:৫৬

966636 18

ভোট দিতে না পারায় কথা তুলে ধরতে মঞ্চ নাটক

নিউজ ডেস্ক
বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকা তারুণ্যের সমাবেশ চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এ সমাবেশে আসা নেতাকর্মীদের উজ্জীবিত করতে চলে প্রতিবাদী ও দলীয় সঙ্গীত।

এর পর ভোট দিতে না পারায় দেশের বয়োবৃদ্ধ কথা তুলে ধরতে এর প্রতিচ্ছবি হিসেবে মঞ্চ নাটক -এর আয়োজন করে তারুণ্যের সমাবেশের আয়োজকরা।

এ নাটকে বুঝানো হয়েছে, বয়স প্রায় শেষের দিকে এ দেশের অনেক নারী ও পুরুষের। তারা ভোট থেকে বঞ্চিত হয়েছেন। তারা তাদের ভোট দিতে চান। তাদের পছন্দমতো জনপ্রতিনিধি বাছাই করবেন। নিজের ভোট নিজে দিবেন এমনটাই প্রত্যাশা রাখেন তারা। মরণের আগে তারা স্বাধীনভাবে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান।

এদিকে সমাবেশ ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগানসহ মিছিল নিয়ে যোগ দিচ্ছেন। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন তারা। হাতে হাতে তাদের ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড দেখা যাচ্ছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান।

আজকের সমাবেশে নতুন ভোটার ও তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও বিশেষ বক্তা ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

তারুণ্যের এ সমাবেশে সভাপতিত্ব করবেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সঞ্চালনায় থাকবেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে ঢাকা, কুমিলা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের তরুণরা এই সমাবেশে অংশ নিবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, মঞ্চ তৈরী করা শেষ হয়েছে। লাগানো হয়েছে মাইক। ব্যানার-পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে মাঠের চারপাশ। তীব্র গরম আর তাপ উপেক্ষা করে সমাবেশস্থলে বসে আছেন দলটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ ভোটারদের অংশ নেয়ার জন্য উজ্জীবিত করতেই দেশের ৬ বিভাগে এই কর্মসূচি পালনে ঘোষণা দেয় দলটির তিন অঙ্গ সহযোগী সংগঠন। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে, রাজশাহী ও রংপুর বিভাগের একত্রে বগুড়ায়, বরিশালে এবং সিলেটে ও খুলনা বিভাগে এই কর্মসূচি পালন করেছে। আজ ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর বিভাগ এই সমাবেশ করার মধ্যে দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com