• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রশাসনের ৯০ ভাগ কর্মকর্তা একদফার আন্দোলনে একমত : ভিপি নুর

প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ৩:২৫
আপডেট: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ৩:২৫

0B6C1A6B 5E51 49C7 BB01 3C2A8D2230D2

প্রশাসনের ৯০ ভাগ কর্মকর্তা একদফার আন্দোলনে একমত : ভিপি নুর

নিউজ ডেস্ক

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একদফা দাবি আদায়ে বিএনপিসহ প্রায় অর্ধশত দল শান্তিপূর্ণ আন্দোলন করছে। কিন্তু সেই আন্দোলনে সরকার সহিংসতা করছে। প্রশাসনের ৯০ ভাগ কর্মকর্তা এই আন্দোলনের সঙ্গে একমত আছে। তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।

রোববার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। একদফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে এ বৈঠক হয়।

নুর বলেন, বর্তমান সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করছি। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিতে হবে। আজকে আমাদের এই দাবির সঙ্গে বন্ধুপ্রতিম আন্তর্জাতিক সহযোগী দেশগুলোও একমত হয়েছে। এটা আমাদের জন্য একটা শুভ বার্তা।

তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে আজ গ্রেপ্তারের নাটক সাজাচ্ছে। জাতীয় পার্টিকে নিয়েও তারা নাটক সাজাচ্ছে। আমাদের আন্দোলনের সাথে যদি জাতীয় পার্টিকেও সম্পৃক্ত করা যায়, তাহলে আন্দোলনের মাত্রা আরও বৃদ্ধি পাবে। গণতন্ত্রকামী সব দলকে সম্পৃক্ত করে আন্দোলন করতে পারলে এক মাসের মধ্যেই দাবি আদায় করা সম্ভব। তাই বলব, আন্দোলনে থাকুন- এই সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র।


একদফার আন্দোলন প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এই আন্দোলন শুধু বিএনপি-জামায়াতের আন্দোলন নয়, এ আন্দোলন গণমানুষের আন্দোলন। শেখ হাসিনা সরকারের পতন না ঘটিয়ে আমরা কেউ ঘরে ফিরব না। প্রয়োজনে জেলের তালা ভাঙব এবং থানা ঘেরাও কর্মসূচি দিব।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নুর ছাড়াও দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, আব্দুজ জাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, সাবেক সহকারী আহ্বায়ক রবিউল ইসলাম, সাবেক সহকারী সদস্যসচিব আনিসুর রহমান মুন্না, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com