• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আটক নেতাদের মুক্তির দাবিতে ঢাবি ছাত্রদলের মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ৬:১৬
আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ৬:১৬

9666859 23

আটক নেতাদের মুক্তির দাবিতে ঢাবি ছাত্রদলের মিছিল

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মুমিনুল ইসলাম জিসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক নেতাদের মুক্তির দাবিতে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হল শাখার নেতারা অংশ নেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে খোরশেদ আলম সোহেল বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। আমরা সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক প্রতিটি আন্দোলনে তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকাব। দেশ যখন গভীর সঙ্কটে মানুষ তাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং ভোট চোর ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আগামী নির্বাচনের দাবিতে আন্দোলনে করছে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ও বিএনপির ভ্যানগার্ড হিসেবে মানুষের মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করছে। সরকার ছাত্র আন্দোলনকে আতঙ্ক মনে করে তার গৃহপালিত প্রশাসন ডিবি পুলিশ দিকে গুম করার উদ্দেশে আমাদের ছাত্রনেতাদের তুলে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং পরবর্তীতে নাটক সাজিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র মামলায় কারাগারে প্রেরণ করে।

তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ঘৃণ্য ও জঘন্য কাজে তীব্র নিন্দা ও কঠোর হুঁশিয়ারি জানিয়ে বলতে চায়, গুম বা গ্রেফতার করে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। প্রশাসনের ভাইদের বলতে চাই, আপনারা রাষ্ট্রযন্ত্র হয়ে ভোট চোর সরকারের হয়ে কাজ না করে রাষ্ট্র এবং জনগণের অধিকার আদায়ের জন্য তাদের পাশে থেকে সহযোগিতা করুন। এতে জনগণ আপনাদের ক্ষমা করে দিতেও পারে।

আরিফুল ইসলাম বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুণরুদ্ধার আন্দোলনে এদেশের মুক্তিকামী জনতা যখন নিজেদের ভোটাধিকার ও ভাতের অধিকার, কথা বলার অধিকার আদায়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে ঠিক তখনই এই ফ্যাসিবাদী সরকার, পুলিশ ও নিজ দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে ১৫ বছর ধরে গুম, খুন, গ্রেফতার ও অব্যাহত নির্যাতনের পরেও আবার কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাসহ অন্য ছাত্রনেতাদের অস্ত্র দিয়ে নাটকীয়ভাবে গ্রেফতার করে মামলা দিয়ে জেলে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অনতিবিলম্বে রাজনৈতিক সহযোদ্ধাদের নিঃশর্ত মুক্তি চায়।

তিনি বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের কথায় বলতে চাই, গুম, খুন, মামলা, হামলা, গ্রেফতার করে চলমান এই নৈতিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমাদের সর্বশেষ যে কর্মী অবশিষ্ট থাকবে তার নেতৃত্বেই এই আন্দোলন চলবে এবং এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরব ইনশা আল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com