• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল

প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ৩:২২
আপডেট: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ৩:২২

8535DA1B 1DD2 4CB0 BED0 653462CC66C9

ঢাকায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল

নিউজ ডেস্ক
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইসমাইল হোসেনের উপর গুলিস্তানে ক্ষমতাসীন দলের হামলা এবং খাগড়াছড়িতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষরতা কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটির রেজা কিবরিয়া- ফারুক হাসানের নেতৃত্বাধীন অংশ।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে পল্টন এলাকায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলপূর্ব বক্তব্যে গণঅধিকার পরিষদের একাংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, এ সরকার ক্ষমতা হারানোর ভয়ে পাগল হয়ে গেছে। তারা বিদায় নেওয়ার আগে মরণ কামড় দিচ্ছে। গত সোমবার রাজধানীর গুলিস্তানের মহানগর দক্ষিণের সদস্য সচিব ইসমাঈল হোসেন বন্ধনের উপর মধ্যযুগীয় হামলা চালিয়ে মারধর করে। এ ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের চলমান গণস্বাক্ষরতা কর্মসূচিতে পুলিশ খাগড়াছড়িতে হামলা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, সরকার বিরোধী মতকে বিন্দুমাত্র সহ্য করছে না। যাকে তাকে হামলা করেছে, সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে নির্যাতন করছে। এসব করেও এ সরকার পতন ঠেকাতে পারবে না, তাদের বিদায় নিতেই হবে।

ঢাকায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল
দুই দিনেই বিএনপির ৯৪ জন নেতাকর্মী গ্রেপ্তার : রিজভী
ফারুক হাসান বাজারে পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি রোধ করে মূল্য কমানোর দাবি জানান। একই সঙ্গে ব্যাংক থেকে বিশেষ সুবিধায় বেক্সিমকো গ্রুপের ২২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় তদন্তপূর্বক ঋণ খেলাপিদের গ্রেপ্তারের দাবি জানান।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, এই সরকার এখন শেষ মরণ কামড় দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা এখন লাগামছাড়া পাগলা ঘোড়ার মতো আচরণ শুরু করেছে।

ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইসমাইল আহমেদ বন্ধন বলেন, এই সরকার যতই হামলা-মামলা চালাক, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে চলমান আন্দোলন তা থেকে আমাদের একবিন্দু পরিমাণ পিছু হটাতে পারবে না, ইনশাআল্লাহ।

মিছিলে আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক কর্ণেল (অব.) মিয়া মোহাম্মদ মসিউজ্জামান, ব্যারিস্টার জিসান মহসীন, সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, সহকারী সদস্য সচিব সাকিব হোসেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, এনামুল হক সবুজ, আলামিন আলী, রতন, মহানগর দক্ষিণের ইমাম হোসেন, ফয়সাল আরেফিন, আজিজুল হক, আবুল কালাম আজাদ; যুবনেতা রাসেল খুন্দকার, শামীম রেজা, জিম, মোজাম্মেল মিয়াজি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com