• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুক্রবার রাজধানীতে কালো পতাকা গণমিছিলের রুট জানালো বিএনপি

প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ৭:২১
আপডেট: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ৭:২১

966698596

শুক্রবার রাজধানীতে কালো পতাকা গণমিছিলের রুট জানালো বিএনপি

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামী ২৫ আগস্ট (শুক্রবার) রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে কালো পতাকা গণমিছিল অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচির রুট জানিয়ে এবং অনুমতি চেয়ে দলের দুই মহানগরের পক্ষ থেকে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) ডিএমপিকে পৃথকভাবে চিঠি দেওয়া হয়েছে। তবে চিঠিতে শুধু গণমিছিলের কথা উল্লেখ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শ্যামলী স্কয়ার থেকে শুরু হয়ে রিংরোড-শিয়া মসজিদ- তাজমহল রোড-নুরজাহান রোড- মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

অন্যদিকে দক্ষিণের গণমিছিল নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আরামবাগ-মতিঝিল শাপলা চ্ত্বর-ইত্তেফাক মোড়- রাজধানী মার্কেট মোড় হয়ে নারিন্দায় গিয়ে শেষ হবে।

দুই মহানগরের কর্মসূচিই বিকেল ৩টায় শুরু হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com