• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই দেশ আর দেশ নেই এটা এক ভয়ঙ্কর দেশ : রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ৯:৫০
আপডেট: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ৯:৫০

9874560

এই দেশ আর দেশ নেই এটা এক ভয়ঙ্কর দেশ : রিজভী

নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে ব্ল্যাকহোল বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মহাবিশ্বে বিজ্ঞানীরা ব্ল্যাকহোল বলে একটা বিষয়ের কথা বলেন। যার মধ্যাকর্ষণ এত ভয়ঙ্কর যে সেখানে আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না। আলোকেও শুষে নেয়। শেখ হাসিনা হচ্ছে সেই ব্ল্যাকহোল।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আজকে বিরোধীদলের নেতাকর্মীদের তিনি অদৃশ্য করেছেন তার ব্ল্যাকহোলে। আজকে মানুষের বাকস্বাধীনতাকে তিনি অদৃশ্য করেছেন তার ব্ল্যাকহোলে। আজকে বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকে আত্মসাৎ করেছেন তার ব্ল্যাকহোলে। আজকে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, হলমার্ক সমস্ত কিছু আত্মসাৎ হয়ে গেছে। আজকে গণতন্ত্রও আত্মসাৎ হয়ে গেছে তার ব্ল্যাকহোলে।

তিনি বলেন, এই দেশ আর দেশ নেই। এটা এক ভয়ঙ্কর দেশ। একদলীয় কর্তৃত্ববাদের বিভিন্ন দেশের আমরা গল্প শুনেছি। কিন্তু সেখানে যে অপরাধ করে তাকেই ধরে। কিন্তু ছেলের অপরাধের জন্য মাকে ধরে নিয়ে নির্যাতন করবে! কিন্তু ছেলেটা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্তও না। সে মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা করে। সে সাইদী সাহেবের জন্য হয়তোবা কোন কিছু একটা মনে হয়েছে বলে স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে। সেই স্ট্যাটাস দেয়ার পরে ওই ছেলের নানার বাড়িতে গিয়ে আওয়ামী লীগ আক্রমণ চালিয়েছে। এটার প্রতিবাদ করেছে তার মা। তারপর সেই বৃদ্ধ মাকে নিয়ে নির্যাতন করা হয়েছে।

রিজভী আরও বলেন, আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদের দিন যাপন করতে হচ্ছে। এই সংকট, এই ঘোর দুর্দিনে আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের মতো নেতৃত্ব। তিনি আমাদেরকে পথ দেখাতে পারতেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতাকমীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com