• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সিঙ্গাপুরে ড. মোশাররফের সাথে মির্জা ফখরুলের সাক্ষাৎ

প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ৮:৫৪
আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ৮:৫৪

 

নিউজ ডেস্ক

সিঙ্গাপুরে চিকিৎসারত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ‘আজ বিকেল ৪টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে আমার কথা হয়েছে। আজও উনার ডাক্তারের সাথে শিডিউল ছিল। এর আগে ২৫ আগস্ট ডাক্তারের শিডিউল ছিল। আগামীকাল স্যারের মেডিক্যাল রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। মিসেস মহাসচিব রাহাত বেগম ২৯ আগস্ট চিকিৎসক শিডিউল আছে বলে জানান তিনি।’

তিনি আরো জানান, ‘এরমধ্যে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের সাথে সাক্ষাৎ হয়েছে মহাসচিব স্যারের।’

শায়রুল কবির আরো জানান, ‘খন্দকার মোশাররফ হোসেন স্যার আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন।’

উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ২৭ জুন বিএনপির সিনিয়র স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে গিয়েছেন। সেখানেই চিকিৎসার জন্য অবস্থান করছেন তিনি।

এদিকে ফলোআপ করতে সিঙ্গাপুরে গত ২৪ আগস্ট সিঙ্গাপুরে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও সেখানে অবস্থান করছেন।

গতকাল ২৭ আগস্ট বিএনপি স্থায়ী কমিটির আরেক প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম