• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস তারেক রহমান এর বাণী

প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১২:২৯
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১২:২৯

98888745 2

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস তারেক রহমান এর বাণী

“বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় লক্ষ-লক্ষ বাংলাদেশির সঙ্গে আমিও গভীরভাবে উদ্বিগ্ন। শেখ হাসিনার অবৈধ শাসনামলে দেশে একটি ভীতিকর ও নৃশংস অবস্থার সৃষ্টি হয়েছে। নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে, ২০০৯ সালের জানুয়ারী থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত কমপক্ষে ৬৫৯ জনকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এটি অত্যন্ত পীড়াদায়ক, আজ পর্যন্ত একটি ঘটনারও ন্যায়বিচার পাওয়া যায়নি।
এই নিখোঁজ মানুষগুলো কেবল একটি সংখ্যাই নয়; তারা ছিলেন তাদের পরিবারের প্রাণপ্রিয় সদস্য। তাদের স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল; যা ছিনিয়ে নেয়া হয়েছে, ছিন্নভিন্ন করা হয়েছে। গুম হওয়া মানুষগুলো আজ নেই, তবে রেখে গিয়েছেন মর্মান্তিক ও বেদনাবিধুর বাংলাদেশ, যেখানে আমাদের অর্জিত মানবাধিকার ও মূল্যবোধ লংঘিত, লুন্ঠিত। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর রোম সনদের ৭(২) অনুচ্ছেদে গুমকে মানবতার বিরুদ্ধে একটি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে; আর মানবাধিকারের এই লঙ্ঘনের জন্য ন্যায়বিচারের প্রয়োজনীয়তার উপর জোর আরোপ করা হয়েছে।

96669859 2


গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, আমরা রাজনৈতিক দর্শন বা রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করে, বিশ্বব্যাপী গুমের শিকার সকল ব্যক্তি ও পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি এই হীন অপরাধ সংঘটনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, ন্যায়বিচার ও জবাবদিহিতার জন্য, বিশ্বব্যাপী ঐক্য ও সংহতির আহবান জানাই।
আমার দলের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, বাংলাদেশে আর কোনো ব্যক্তি যেন গুম না হয়, সেটি নিশ্চিত করার জন্য, আমরা জাতিসংঘের কর্তৃক গৃহীত গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন (আইসিপিপিইডি) সমর্থন করবো। সেই সাথে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইসিপিপিইডি অনুসারে প্রয়োজনীয় আইন প্রনয়ন করবো ইনশাল্লাহ। মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায়বিচার হতেই হবে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com