• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৬:০৬
আপডেট: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৬:০৬

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি জামায়াত তো আজকে নতুন না, ২০১৩-১৪ সালে আপনারা দেখেছেন ওরা বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। জীব জন্তুও তারা বাদ দেয়নি।
বিএনপি জামা মানুষ পুড়িয়েছে আর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট করেছেন। এটিই আমাদের বৈশিষ্ট্য।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। দুষ্কৃতকারীদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, মাদক এমন একটি জিনিস। এটি আমাদের দেশে তৈরি হয় না। এটি পার্শ্ববর্তী দেশ থেকে আসে। মিয়ানমার থেকে ইয়াবা আসে। আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। মিয়ানমারের সঙ্গে কথা বলে তো লাভ হচ্ছে না। তবে আমরা আমাদের কোস্টগার্ড আমাদের বিজিবিকে আরও শক্তিশালী করছি।
তিনি বলেন, আমরা মনে করি তরুণ প্রজন্মকে যদি মাদকমুক্ত না রাখতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে না। তাই প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা যদি মাদকের কুফল সম্পর্কে সবাইকে না জানান তাহলে আমরা এটি থেকে মুক্ত হবো কী করে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, সংসদ সদস্য একেএম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম