• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ২:১৮
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ২:১৮

মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত
 

গোলাপগঞ্জ প্রতিনিধি: ক্ষুদে শিক্ষার্থীদেরমেধার বিকাশ এবং পরীক্ষা ভীতি দূর করার লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসায় ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ২৭ টি প্রাইমারী ও কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির প্রায় ১১৭ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। শনিবার পরীক্ষার শেষ দিন।

আয়োজক সূত্রে জানা যায়, ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীদের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ ৪ টি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

এদিকে, ছোট্ট সোনামণিদের মেধা যাচাই পরীক্ষার আয়োজন করায় অভিভাবকরা খুশি।

পরিদর্শনে আসা অতিথিরা জানান, এই পরীক্ষার মান এবং পরীক্ষার পরিবেশ খুব সন্তোষজনক। বিগত ৩ বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে ছাত্র ছাত্রীরা মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষা নিয়ন্ত্রক আমিন উদ্দিন বলেন, প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পরীক্ষা ভীতি দূর হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। মেধার বিকাশ ঘটে। সর্বোপরি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে মেধা বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করে।

মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: ফয়েজ উদ্দিন লোদী বলেন, শিক্ষা কেবল একজন ব্যক্তিকে আলোর পথ দেখায় না, বরং পুরো একটি প্রজন্মকে বদলে দেয়। মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী- শামসুন নেছা লোদী ফাউন্ডেশন শুরু থেকেই এ কথা বিশ্বাস করে এসেছে যে, টেকসই সমাজ বিনির্মাণের চাবিকাঠি লুকিয়ে আছে শিক্ষায়। আর শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা গত ৩ বছর থেকে নেওয়া হচ্ছে । আপনাদের সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরোও ব্যাপক পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

এসময় পরিদর্শন করেন ফান্ডেশনের উপদেষ্টা মো: কুতুব উদ্দিন, এফাজ উদ্দিন, আব্দুল আহাদ, আহবায়ক খালেদ সাইফুদ্দিন জাফরী, যুগ্ন আহবায়ক মো: আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আমিন উদ্দিন, সাধারন সম্পাদক মো: মুছলেহ উদ্দিন, সহসাধারন সম্পাদক শিবলী মুরাদ জাফরী, ডা: মো নরুল ইসলাম, মো: কমর উদ্দিন লোদী প্রমুখ।

এছাড়া আরোও পরিদর্শন করেন, ফাউন্ডেশনের সদস্য খছরুল আহমদ, আক্তার হোসেন, মো: সিরাজুল ইসলাম, ইসমাইল আলী দুদু,আবুল হাসনাত, মো: রুহুল আমিন, জাকির আহমদ খান, মস্তাকুল আলম, সুয়াইবুর রহমান স্বপন, বেলাল আহমদ,নাজিম উদ্দীন ও ইমাদ উদ্দিন প্রমুখ।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম