• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে : রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৯

9856985 1

খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে : রিজভী

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য, তাকে মুক্ত করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য, তাকে মুক্ত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। কারণ সরকার তার ওপর অত্যাচার-নির্যাতন করছে এবং তাকে চিকিৎসা নিতে দিচ্ছে না।’

রিজভী বলেন, আজ গণমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনের ২৭২ জন কর্মকর্তা বিদেশে টাকা পাচার করেছে। সেখানে তাদের স্ত্রী-পুত্রদেরকেও রেখেছে। পুলিশের ৩০ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা প্রচার করেছে।

রিজভী প্রশ্ন রাখেন- এগুলো কি সরকার জানে না? তিনি বলেন, আসলে সরকার এসব কর্মকর্তাকে টাকা পাচার করার সুযোগ করে দিয়েছে। তাদেরকে বলেছে, ‘তোমরা বিদেশে টাকা পাঠাও, স্ত্রী-সন্তানরা সুখে থাকুক আর যেভাবে বলবো সেভাবে কাজ কর।’

‘এই সরকার সব কিছুর দাম বাড়িয়েছে। সারের দাম বাড়িয়েছে। এর মধ্যে তিনটি সার কারখানা বন্ধ হয়ে গেছে। কৃষকরা নিশ্চিহ্ন হয়ে যাক এতে সরকারের কিছু যায়-আসে না। তারা কৃষকদেরকেও ভালো চায় না, দেশের জনগণেরও ভালো চায় না,’ বলেন তিনি।

রিজভী বলেন, এদেশের জনগণের মুক্তির সংগ্রামে বাধা দেয়ার জন্য, ধ্বংসাত্মক কার্যক্রম করার জন্য দেশের জনগণের টাকা দিয়ে গুলি কিনছে, টিয়ারগ্যাস কিনছে আর এগুলো ব্যবহার করবে বিএনপির নেতাকর্মীদের ওপর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com