• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকা!

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৪
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৪

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
একটি স্যালাইনের মূল্য ৮৭ টাকা কিন্তু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এমন অপরাধে ফার্মেসী পয়েন্ট নামে একটি ঔষধের দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দোকানটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) এর সামনে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযানে নামেন।
নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ক্যাব’র নারায়ণগঞ্জ জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের একটি টিম এবং পগায়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।
সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক আজকে সারাদেশে ফার্মেসীতে অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে ভিক্টোরিয়া হাসপাতালের সামনে ঔষধের দোকান মনিটরিং করার সময় ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করার অপরাধে ‘ফার্মেসী পয়েন্ট’ নামে একটি ঔষধের দোকানীকে জরিমানা করা হয়।
তিনি আরো জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার টিমের উপস্থিতি টের পেয়ে প্রত্যেকটি ফার্মেসী গায়ের মূল্যে স্যালাইন বিক্রি করা শুরু করেন। অভিযান চলাকালে ফার্মেসী মালিকদের অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম