• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার দালাল নির্বাচন কমিশন বসিয়েছে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২৭
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২৭

Nganj bnp pic

এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার দালাল নির্বাচন কমিশন বসিয়েছে

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার দালাল নির্বাচন কমিশন বসিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের হোসিয়ারি সমিতি মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় বৃষ্টি উপেক্ষা করে সেখানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাদের নিয়ে শহরের চাষাঢ়াসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
আহমেদ আজম খান বলেন, নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের নিয়ে সভা করেছে। সেখানে সবাই বলেছে এই নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। তারা নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। আর এ কমিশন বলে সরকার কথা দিয়েছে সুষ্ঠু নির্বাচন হবে। সরকার একটি দালাল নির্বাচন কমিশন বসিয়েছে।
তিনি বলেন, সরকার টিকে থাকার চিন্তা করছে। সরকার গভীর ষড়যন্ত্রে মত্ত। কীভাবে আরেকটি রাতের ভোট তারা করবে, সে চিন্তা তাদের।
তিনি আরও বলেন, সরকার যে আমেরিকাকে গালাগাল করে অথচ আমরা দেখলাম জি-২০ সম্মেলনে আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে সেলফি তুলতে পররাষ্ট্র মন্ত্রী মোমেন বিøংকেনকে অনুরোধ করছেন। তারা সেলফি দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সরকারের অন্য এক মন্ত্রী গোপনে বৈঠক করছেন। সেখানে তিনি বলেছেন, কী চান, আমরা পায়ে ধরতে রাজি। আমাদের ক্ষমতায় রাখুন।
বিএনপির এ নেতা বলেন, গণতান্ত্রিক বিশ্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তারা কারও পক্ষে না। তারা গণতন্ত্রের পক্ষে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। এ কারণে তারা সরকারের কাছে বিষ হয়ে গেছে। সবাই আজ এক সুরে বলছে এ সরকার ফ্যাসিবাদ। এদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, ফ্রান্সের সংবাদ সংস্থা দেখিয়েছে সরকারের গুণগান গাওয়া সে সব প্রতিবেদন ভুয়া। এতদিন ভেবেছিল জি-২০ সম্মেলনে বাইডেনের সঙ্গে বৈঠক করতে পারবে। কিন্তু তা হয়নি। মোদির সঙ্গে সাইডলাইনে বৈঠক হয়েছে তবে সেখানে বাংলাদেশ সম্পর্কে কিছু বলেনি। এ সময় মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com