• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু (ভিডিও)

প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৩:২২
আপডেট: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৩:২২

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু (ভিডিও)

নিউজ ডেস্ক
সরকার পতনের এক দফা দাবি এবং নেতাকর্মীদের সাঁজা দেওয়ার প্রতিবাদে বিএনপি’র পূর্ব ঘোষিত সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার দুপুর তিনটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশটি শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে সকাল ১১ টা থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়তে থাকে। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।