নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান .,সিলেট সিটি করপোরেশনের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মালিক। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে পদোন্নতি দেয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের আরও আটজন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফুল হক চৌধুরীসহ তিনজন বিএনপি নেতা চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কমিটিতে পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া আরও পাঁচজন নেতা কমিটিতে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। এর বাইরে আরও দুজন নেতা ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, দল আমাকে মূল্যায়ন করেছে। এর প্রতিদান নিশ্চয়ই কাজকর্মে আমি দেব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বর্তমানে সরকারের পদত্যাগের একদফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ডাঃ আব্দুল আজিজ তিনিদের নেতৃত্বে এ আন্দোলনকে বেগবান করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি দ্রুত বাস্তবায়ন হবে । এটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য।












