• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ যাকে অপছন্দ করে কোন রাজনৈতিক দলই তা‌কে বাঁচাতে পারে না: গয়েশ্বর

প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৪৭
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৪৭

99985596

জনগণ যাকে অপছন্দ করে কোন রাজনৈতিক দলই তা‌কে বাঁচাতে পারে না: গয়েশ্বর

নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ব‌লে‌ছেন, এই দেশের জনগণ যাকে একবার অপছন্দ করে তাকে কোন রাজনৈতিক দলই বাঁচাতে পারে না।

শনিবার (১৬ সে‌প্টেম্বর) প্রেসক্লাবে আকরাম খাঁ মিলনায়তনে গণ অধিকার পরিষদের একাংশের আয়োজনে ‘সংবিধান ও গণতন্ত্র: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব‌্য এসব কথা বলেন তি‌নি।

গ‌য়েশ্বর বলেন, এই আন্দোলন কারও একার না। আজকের আন্দোলনটা বিএনপি নয়, গণ অধিকার পরিষদের নয়৷ আজকের আন্দোলনটা জনগণের আন্দোলন৷ প্রত্যেকটা মানুষ নিষ্পেষিত, প্রত্যেকটি মানুষ কিন্তু প্রতিদিন ধাক্কা খাচ্ছে। অন্যায়ের শিকার হচ্ছে৷ জিনিসপাতির দাম লাগাম ছেড়া,ঘরে ঘরে অভাব আছে। চুয়াত্তর সালের মতো কঙ্কালসার দেহ এখনো দেখা যায়।এই সরকার বাংলাদেশ ব্যাংকটা দেউলিয়া করে দিছে। তারপরও এত সখ কেন ক্ষমতার থাকার? দেশটা তো খেয়ে ফেলছে। সামনে ভয়াবহ সময় আসছে।

গণ অধিকার পরিষদের একাংশের আহবায়ক রেজা কিবরিয়া ব‌লেন,নির্বাচন নিয়ে দুই বার প্রতারণার স্বীকার হয়ে তৃতীয়বার আবার সেই আওয়ামী লীগের প্রতারণার ফাদে পা দেবে না কেউ। এবার কিছু দালাল ছাড়া তাদের সঙ্গে আর কেউ থাকবে না।

‘অংশগ্রহণমূলক নির্বাচন চাই,বিরোধীদলকে বলতে চাই,এইবারের নির্বাচনটা সুষ্ঠু হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন,’ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেছেন, চমৎকার কথ। এই কথাটা আপনাদের মনে করিয়ে দিতে চাই। এইবারের নির্বাচনটা সুষ্টু হবে! তারা ক্ষমতায় আছেন কী ধরণের নির্বাচন দিয়ে সেটা কিন্তু তিনি স্বীকার করেছেন।ফ্রড(প্রতারণা) ও অত্যাচার করে গত দুইটা নির্বাচন তারা পার হয়ে গেছে।এখন আমার প্রশ্ন হচ্ছে দুইবার ফ্রডের শিকার হয়ে তৃতীয়বার আবার তাদের বিশ্বাস করবে? বাঙ্গালীরা এতটা সহজ নয়। কিছু দালাল আর দালাল দল ছাড়া কেউ থাকবে না।পরীক্ষিত চোর এবং ভোট চোর দুটোর কাছেই আবার এই দায়িত্ব দেওয়া যায় কী না? এটা জনগন অবশ্যই ভাববে।’

ইয়াহিয়া খানের জায়গায় শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না বলে মন্তব্য করে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সংবিধানের নাম করে বার বার আমাদের ধোয়া দেওয়া হয়। আমরা বার বার বলি, ইয়াহিয়া ক্ষমতায় না থেকে যদি শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো, তাহলে বাংলাদেশ কোন দিন স্বাধীন হতো না।কারণ,শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে ৭ই মার্চ তিনি অনুমতিই দিতেন না সমাবেশ করার জন্য।শেখ মুজিব আঙ্গুল উঠায়া বক্তব্য কীভাবে দিত ভাই? এইজন্য আমি বলি ১৯৭৯,১৯৭০ সালে ভাষণে যেসব দাবি করেছিলেন সেগুলোর সঙ্গে আমাদের দাবীর মিল আছে।ঐ সময় ইয়াহিয়া ও আইয়ুব যেসব কথা বলেছেন সেগুলোর শেখ হাসিনার কথার মিল আছে।’

গণ অধিকার পরিষদ(একাংশের) সিনিয়র আহবায়ক কর্ণেল (অব:) মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি সিনিয়র আইনজীবী মহসিন রশিদ এবং দলটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানসহ প্রম‌ুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com