নিউজ ডেস্ক
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা ভূমিকম্পে কেঁপে উঠেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২।
গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।












