• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকার বহাল তবিয়তে আছে, থাকবে : হানিফ

প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২৩
আপডেট: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২৩

 

নিউজ ডেস্ক
সরকার পতনের আন্দোলনের খেলা বন্ধ করে নির্বাচন কিভাবে করা যায় সেদিকে মনোনিবেশ করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের নেতৃত্বে অবাধ ও সুষ্ঠ হবে, বিএনপি যদি সেই নির্বাচনে অংশ না নেয় তাহলে আবারো এটি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তে পরিণত হবে। তাই তাদের বলব, সরকার পতনের একদফা আন্দোলন বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি নিন।

আজ রোববার কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে সরকার পতনের একদফা আন্দোলন করে যাচ্ছেন। তারা প্রতি মাসেই বলেন, আর একমাস পরেই সরকারের পতন হয়ে যাবে। সরকার বহাল তবিয়তে আছে, বহাল তবিয়তেই থাকবে। এই সমস্ত বক্তব্যর কোনো প্রয়োজন নেই।

মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে যদি আমাদের বিদেশী বন্ধুরা নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হচ্ছে কি না- সেটা দেখতে চান তাহলে তারা ইচ্ছে মতো পর্যবেক্ষক পাঠাতে পারেন, আমাদের সরকারের পক্ষ থেকে স্বাগত জানাবে।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন ও আমজাদ হোসেন রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম