• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমাদের কথা পরিষ্কার, তা হরো- শেখ হাসিনার পদত্যাগ : মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩১
আপডেট: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩১

985696 3 2

আমাদের কথা পরিষ্কার, তা হরো- শেখ হাসিনার পদত্যাগ : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দাবি একটাই, এক দফা। সেটা হলো- আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দাও, আর হাসিনা আপনি পদত্যাগ করেন। কারণ আপনি সরকারে থাকলে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হবে না। সংসদ বিলুপ্ত করেন, আর নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচন মানে শেয়ালের কাছে মুরগি দেওয়ার সমান। আমরা তা হতে দেব না। আমাদের কথা পরিষ্কার, তা হরো- শেখ হাসিনার পদত্যাগ। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারে ভোটাধিকার প্রতিষ্ঠায় এক দফা তারুণ্যের রোডমার্চ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত এই রোডমার্চের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মির্জা ফখরুল বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করায় তাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। তার চিকিৎসার কোনো ব্যবস্থা করছে না, ডাক্তাররা বলছে তাকে বাঁচাতে হলে তার লিবার ট্রান্সপ্লান্ট করা দরকার; সেটা বিদেশ ছাড়া সম্ভব নয়। বারবার বলা হয়েছে; পরিবার থেকে বলেছে, আমরা বলেছি কিন্তু সরকার শুনতে রাজি নন।

মির্জা ফখরুল আরও বলেন, সাঈদী সাহেবকে যেভাবে জেলে ঢুকিয়ে হাসপাতালে মেরে ফেলেছে না? আজকে দেশনেত্রীর ক্ষেত্রেও উদ্দেশ্য ওইটাই। আমরা পরিষ্কার করে বলতে চাই- অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন; তা না হলে সমস্ত দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে। এখন আমরা সবাই জাগ্রত-ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ, দানবীয় মনস্টার যে সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা মানুষের সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করি, দেশনেত্রীকে মুক্ত করি।

ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে উদ্বোধনী পথসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শুরু হওয়া এই রোডমার্চে বগুড়া, জয়পুরহাট, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল, ট্রাক, কার ও বাসযোগে যাত্রা শুরু করেন। বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী গিয়ে রোডমার্চ সমাপ্ত হবে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com