• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুমিল্লায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ২:১০
আপডেট: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ২:১০

96859 1

কুমিল্লায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে মো. নিজাম সরকার (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন ১০ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

কুমিল্লার মেঘনা চাল্লিভাঙ্গা বাজার এলাকায় সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঘটে এ ঘটনা।

নিহতের নিজাম সরকার চাল্লিভাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। তার গ্রামের বাড়ি মেঘনা থানার চন্ডীভাঙ্গা গ্রামে।

আহতরা হলেন মো. টিটু (৩০), মো. রমজান (৩৫), মো. ইব্রাহীম (২৮), মো. শাকিল (২২), মো. ওয়াসিম (৩৫), মো. খালেদ হাসান (১৯), মো. দেলোয়ার (৩২), মো. আনিস সরকার (২৫), মো. সুমন (২৪), মো. হানিফ (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি বলেন, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি একটি দুর্গম এলাকা। সেখানে যেতে হলে অনেক সময় লাগে। তবুও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারি পুলিশ সুপার, ওসিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।

স্থানীয়রা জানান, স্থানীয় জেলা পরিষদের সদস্য কাইয়ূম ভূইয়ার অনুসারী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরের অনুসারীদের সঙ্গে দলীয় কোন্দল দীর্ঘদিনের। গত রবিবার থেকে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। সোমবার সকালে চারিভাঙ্গা এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে শর্টগানের গুলি ও টেঁটাবিদ্ধ হন বেশ কয়েকজন। তাদের মধ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম সরকারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বন্ধু নিজামুদ্দিন বলেন, চাল্লিভাঙ্গা বাজারে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান সংসদ সদস্য সেলিনা আক্তার মেরি ও মেঘনা থানার চেয়ারম্যান মো. শফিক- গ্রুপের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত হন ১১ জন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নিজাম সরকারের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com