• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তৈমূরের দলত্যাগ নিয়ে তার ছোট ভাই যুবদল নেতা খোরশেদ যা বললেন

প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৯
আপডেট: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৯

985896 19

তৈমূরের দলত্যাগ নিয়ে তার ছোট ভাই যুবদল নেতা খোরশেদ যা বললেন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বিএনপি থেকে বহিস্কৃত অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের দলত্যাগ নিয়ে গতকাল সোমবার বিকালে বিবৃতি দিয়েছেন, তার ছোট ভাই, নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সাবেক সভাপতি ও নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ।
এ ব্যাপারে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বিবৃতিতে বলেন, তৈমূর আলম খন্দকার আমাদের পরিবারের একমাত্র ভরসাস্থল ও নীতি নির্ধারক। তবে তার বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের সাথে আমরা একমত নই।
তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি মহাসমুদ্র। বলতে চাই আমৃত্যু আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিতেই থাকতে চাই। হয়তো আর কোনদিন দলের কোন পদ পদবী পাবো না। তবুও দলের সাধারণ সদস্য হিসাবে, একজন কর্মী হিসাবে কাজ করে যাব।
তিনি আরো বলেন, বিএনপি যদি আমাকে বহিষ্কারও করে তবুও আমি ধানের শীষের একজন ভোটার বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী ও শুভাকাঙ্খীহিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থাশীল ও দলের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমাকে ভালবাসেন এমন নেতাকর্মীদের ও নারায়ণগঞ্জবাসীকে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান রইলো। তৈমূর আলম খন্দকার আমাদের পরিবারের একমাত্র ভরসাস্থল ও নীতি নির্ধারক। তবে তার বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের সাথে আমরা একমত নই।
১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃণম‚ল বিএনপির প্রথম কাউন্সিল। এই কাউন্সিলে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্ব›দ্বী বিএনপির নামের সঙ্গে মিল থাকা তৃণম‚ল বিএনপিতে নতুন চমক থাকছে। দলটির শীর্ষ দুই পদে (চেয়ারম্যান ও মহাসচিব) আসতে যাচ্ছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য (বহিষ্কৃত) এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহŸায়ক তৈমূর আলম খন্দকার। শুধু তারা নয়, পর্যায়ক্রমে বিএনপি থেকে বিভিন্ন সময় বাদ পড়া এবং নিজ থেকে ছেড়ে দেওয়া নেতারাও এ দলে যোগ দেবেন। সেই তালিকায় বহিষ্কৃত বিএনপি নেতা ব্রাহ্মণবাড়িয়াা-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারও আছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com