• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান

প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৪৯
আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৪৯

98556985 1

বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান

নিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নেই বলেও জানান তিনি।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ একযোগে কাজ করবে। কোভিডকালীন সময়েও এই সম্পর্ক গভীর রাখতে একাধিকবার দেশে প্রতিনিধি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং বন্ধু হিসেবে অনেক সুপরামর্শ দিয়েছে।’

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ডিজিটাল অ্যাক্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এতে কাজ করেছে বাংলাদেশ এবং তা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুই দেশই ফ্রি ফেয়ার ইলেকশন চায়। কেউ যেন নির্বাচনে বাধা দিতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র ভিসা নীতি চালু করেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com