• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নড়িয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের অবাঞ্চিত ঘোষনা,

প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:২৫
আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:২৫

 

শরীয়তপুর প্রতিনিধি ঃ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ খালেদ শওকত আলী ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য দেওয়ার অভিযোগে এনে নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদককের বিরুদ্ধে মানব বন্ধন কর্মসুচী পালন করে তাকে অবাঞ্চিত ঘোষনা করেছে নড়িয়া-সখিপুর তৃনমুল আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এ নিয়ে আওয়ামীলীগের দুগ্রæপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
নড়িয়া-সখিপুর তৃনমূল আওয়ামীলগের নেতাকর্মীদের আয়োজনে মঙ্গলবার নড়িয়ার স্বাধীনতা ভবন থেকে নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধানর সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকনের বহিস্কারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নড়িয়া পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। এ সময় নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকনকে অবাঞ্চিত ঘোষনা করা হয়। আগামী ২ দিনের মধ্যে সাধারন সম্পাদক দুঃখ প্রকাশ না করলে কঠোর আন্দোলনের হুমকি প্রদান কওে তারা। এ সময় বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলী আজগর চুন্নু, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বি এম মনির হোসেন, সখিপুর থানা আওয়ামীলীগের নেতা মাইন উদ্দিন লস্কর, নড়িয়া পৌরসভা ছাত্রলীগের ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ শাহিন খান প্রমুখ।
নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন বলেন, আমি কারো সর্ম্পকে কোন কু-রুচি পূর্ন বক্তব্য দেইনি। তারা মানব বন্ধন না করে আমার কোন দোষ হলে দলীয় ফোরামে আমার বিরুদ্ধে বিচার দিতে পারতো। তারা যাদেরকে নিয়ে মানববন্ধন করেছে তারা অনেকেই বিএনপির লোকজন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম