• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৃহস্পতিবার সিলেটে বিএনপির যে কর্মসূচি

প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৫
আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৫

988856 6

বৃহস্পতিবার সিলেটে বিএনপির যে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
সরকারের পদত্যাগের দাবিতে ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

এর মধ্যে ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে রোডমার্চ নিয়ে সিলেট আসবে বিএনপি।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য তিনি কর্মসূচি ঘোষণা করেন। মির্জা ফখরুল এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপির কর্মসূচি হলো- ১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার জিঞ্জিরা/কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ; ২১ সেপ্টেম্বর ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট পথে রোডমার্চ; ২২ সেপ্টেম্বর ঢাকা মহানগরে যাত্রাবাড়ী ও উত্তরা সমাবেশ, একই দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দোয়া; ২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী পথে রোডমার্চ; ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলা আমিন বাজারে সমাবেশ; ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ, একই দিনে ঢাকায় পেশাজীবী কনভেনশন।

এ ছাড়া ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ; ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ; ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন; ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পথে রোডমার্চ; ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ এবং ৩ অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম পথে রোডমার্চ করার ঘোষণা দিয়েছে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com