• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টাঙ্গাইলে নিখোঁজ আ’লীগ নেতাকে কবরস্থান থেকে উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৮:০৯
আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৮:০৯

ScreenHunter 9253 Sep. 19 15.08

টাঙ্গাইলে নিখোঁজ আ’লীগ নেতাকে কবরস্থান থেকে উদ্ধার

নিউজ ডেস্ক
টাঙ্গাইলে নি‌খোঁজের দুইদিন পর অ‌চেতন অবস্থায় কবরস্থা‌নের পা‌শ থে‌কে আওয়ামী লীগ নেতা‌ শাহ আলম সরকারকে (৪৭) উদ্ধার ক‌রে‌ছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের উপ‌জেলার ছাব্বিশা কবরস্থানের পাশ থেকে তা‌কে উদ্ধার করা হয়।

উদ্ধা‌র হওয়া আওয়ামী লীগ নেতা শাহ আলম সরকার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আথাইল শিমুল গ্রামের আব্দুল মজিদ সরকারের (মন্টুর) ছেলে। তি‌নি ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ছাব্বিশা গ্রামের রায়হান তালুকদার রাসেল জানান, ভো‌রে কবরস্থানের পাশে কিছু সংখ্যক মানুষকে হাক-ডাক করতে শুনি। সেখানে গিয়ে এক ব্যক্তি‌কে অচেতন অবস্থায় পড়ে থাক‌তে দে‌খে জরুরীসেবা ৯৯৯-নম্বরে ফোন করা হয়। পু‌লিশ না আসায় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতা‌লে নিয়ে যান।

উদ্ধার হওয়া শাহ আলমের ভাই ওমর ফারুক বলেন, গত ১৭ সেপ্টেম্বর (রোববার) সকালে ঘাটাইলের নিজ বাসা থেকে ভূঞাপুর ল্যাব ওয়ান ক্লিনিকে যান শাহ আলম। এরপর থে‌কে তার কোনো খোঁজ পাওয়া যায়‌নি। ঘটনার দুইদিন পর আজ ভোরে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় ছাব্বিশা গ্রামের কবরস্থানের পাশ থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ওই ব্যক্তিকে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এখনো কোনো অ‌ভি‌যোগ পাওয়া যায়নি। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com