• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১২ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ২:১১
আপডেট: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ২:১১

9888596 13

১২ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
সরকার পতনের এক দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুগপৎ আন্দোলন সঙ্গী ১২ দলীয় জোট।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোট সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা জানান, সরকার পতনের দাবিতে ২১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর রাজধানীসহ সারাদেশে ৬টি কর্মসূচি পালন করা হবে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোটের সভায় সর্বসম্মতভাবে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে এহসানুল হুদা জানান, ২১ সেপ্টেম্বর সিলেট জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। ২২ সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও একই জায়গায় ২৯ সেপ্টেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। পরে ২ অক্টোবর ঢাকায় খিলগাঁও জোড়া পুকুর মাঠের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ৩ অক্টোবর কুমিল্লা মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। ৩ অক্টোবর চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com