• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

ছাত্রলীগের সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সহসভাপতিকে অব্যাহতি

প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৪৬
আপডেট: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৪৬

966636

ছাত্রলীগের সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সহসভাপতিকে অব্যাহতি

জাবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সহ-সভাপতি মো. আসাদুজ্জামান (আসাদ) কে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সময়ে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. আসাদুজ্জামান (আসাদ) (সহ-সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ) তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একই সাথে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com