• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তিসহ শিবিরের ৭ দফা

প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ১২:৪৮
আপডেট: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ১২:৪৮

018AF4D9 5367 45B7 BA24 B101BC22C7BC

সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তিসহ শিবিরের ৭ দফা

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তিসহ শিবিরের ৭ দফা পদত্যাগ, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মানবাধিকার কর্মী আদিলুর রহমানের মুক্তিসহ সাত দফা ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (৮ অক্টোবর) বিকেলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি তুলে ধরেন।

রাজিবুর বলেন, বিগত ১৫ বছরে ইসলামী ছাত্রশিবির অনেক নির্যাতনের শিকার হয়েছে। দশ হাজার ৩৫৮টি রাজনৈতিক মামলায় লাখের অধিক নেতাকর্মী আসামি হয়েছে। আটাশ হাজার ৭২৩ জন কারাবন্দী হয়েছে।

সাত দফা দাবীর মধ্যে রয়েছে

১. ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

২. আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরোয়ার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান, সেলিম উদ্দীন, মানবাধিকার কর্মী আদিলুর রহমানসহ সকল আলেম ওলামা, ছাত্রনেতা ও বিরোধী দলীয় নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ছাত্রশিবিরের গুম হওয়া পাঁচজন নেতাকর্মীসহ সারাদেশে গুম হওয়া সকলকে ফিরিয়ে দিতে হবে। এ ছাড়া বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে।

৩. ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশের অফিসসমূহ দ্রুত সময়ের মধ্যে খুলে দিতে হবে। একইসাথে ছাত্রসংগঠন হিসেবে সকল রাজনৈতিক ও ছাত্রবান্ধব কর্মসূচি নির্বিঘ্নে পালনের সুযোগ দিতে হবে।

৪. দেশের ক্যাম্পাসগুলোতে সকল ছাত্র সংগঠনের সহ-অবস্থান নিশ্চিত করা ও ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে ছাত্র রাজনীতির সুস্থ ধারা চালু করতে হবে। একইসাথে ক্যাম্পাসে অবস্থানরত সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে ক্যাম্পাসসমূহকে নিরাপদ করতে হবে।

৫. জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বাতিল করে নৈতিকতাসমৃদ্ধ, কারিগরি ও বাস্তবমুখী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। যেখানে সকল পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক থাকবে। সেইসাথে মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে সংস্কার ও উন্নত করে আরো যুগোপযোগী করতে হবে।

৬. শিক্ষার সকল পর্যায়ে অর্থাৎ প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর শিশুদের অবৈতনিক শিক্ষা দান নিশ্চিত করতে হবে। একইসাথে কাগজ-কলমসহ সকল প্রকার শিক্ষা উপকরণের মূল্য হ্রাস করতে হবে।

৭. দেশের মোট বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে এবং শিক্ষা বাজেটের এক-চতুর্থাংশ গবেষণায় ব্যয় নিশ্চিত করতে হবে। একইসাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারি ভ্যাট হ্রাস করতে হবে।

রাজিবুর বলেন, সাত দফা দাবি শুধু ছাত্রশিবিরের নয়, এ দাবি গোটা ছাত্র সমাজের। এই দাবি না মানলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে দাবিসমূহ আদায়ে ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ফ্যাসিবাদ পতন আন্দোলনে সকল ছাত্রসংগঠনকে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী রাহিনী, সুশীল সমাজ, সাংবাদিক মহল, পেশাজীবী শ্রেণিসহ সকল শ্রেণির মানুষকে দাবি আদায়ে রাজপথে নামার আহ্বান জানাই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com