• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধি দল

প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ২:৪৩
আপডেট: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ২:৪৩

8E18D9A1 6D73 4557 ADF2 452CB039E8D2

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধি দল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধি দল। আজ দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক চলছে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরো উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মারিয়া চিন বিনতে আব্দুল্লাহর নেতৃত্বে অংশ নিয়েছেন প্রতিনিধি দল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com