• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ শুরু

প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৩:১৫
আপডেট: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৩:১৫

444C366B 9B26 4F9A 9BDA D7125969D292

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ শুরু

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এর আগে সকাল থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক ডাক্তার ফরহাদ আলিম ডোনার। সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব লিটন মাহমুদ। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com