• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগ কোন সভ্য লোকের দল না: মির্জা আব্বাস

প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ৫:১০
আপডেট: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ৫:১০

20E640CC EC1E 4D01 B797 8A9B3D3B1A9A

আওয়ামী লীগ কোন সভ্য লোকের দল না: মির্জা আব্বাস

আওয়ামী লীগ কোনো সভ্য লোকের দল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ঐতিহাসিক জেহাদ দিবস-২৩, ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র-গণুভ্যূর্থানের বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত স্মরণ সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ।

মির্জা আব্বাস বলেন, ‘টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দিবেন এটা কী আমরা ভুলে গেছি? আবার বলছেন মাথায় ইউরিনিয়াম ঢেলে দিবেন। এটা আপনারা (আওয়ামী লীগ) কি শুরু করছেন! রাজনীতি করেন যেহেতু তাই রাজনৈতিক কাজকর্ম করেন। রাজনৈতিক ভাষায় কথা বলেন। শিষ্টাচার শিখেন। বিএনপি একটা ভদ্রলোকের দল। আর আওয়ামী লীগ করে অসভ্য লোকেরা, এটা কোন সভ্য লোকের দল না।’

তিনি বলেন, ইউরেনিয়াম কত প্রকার ও কি কি সেটা কি আপনি (ওবায়দুল কাদের) জানেন? এই সমন্ধে আপনার কী কোন জ্ঞান আছে? অজ্ঞান ব্যক্তির অজ্ঞান কথা! একজন উন্মাদ ব্যক্তির পাগলের প্রলাপ! ইউরেনিয়াম যদি কারো মাথায় দিয়ে দেওয়া হয়, তাহলে এর যে তেজস্ক্রিয়তা। তাতে মানুষ মারা যেতে পারে। তাহলে কী আপনি হুমকির আসামি হলেন না? মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস কে হত্যার হুমকি দিয়েছেন আপনি (ওবায়দুল কাদের)। আর এটাই পরিষ্কার ভাষায় জাতির সামনে বলে দিতে চাই, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের আপনি (ওবায়দুল কাদের) হত্যার হুমকি দিয়েছেন।

ক্ষমতা থাকার জন্য যে ধরনের নির্বাচনকালীন সরকার দরকার আওয়ামী লীগ সেই ব্যবস্থা করেছে এমন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘আজকে আমরা একটা নতুন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি। এদেরকে নতুন বলা যাবে না এটা ১৫ বছরের পুরান। এরা (আওয়ামী লীগ) ১৫ বছর যাবৎ অত্যাচার করছে। এদের স্বৈরাচারও বলা যাবে না, এরা হচ্ছে কর্তৃত্ববাদী। আমি একটা বিষয় বুঝিনা তত্ত্ববোধক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে এদের সমস্যাটা কি? আমরা কী ৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার দেই নাই। তাহলে উনি কেন যেতে চাচ্ছেন না। কারণ উনারা জানেন বাংলাদেশের জনগণ উনাদের আর পছন্দ করে না। তাই ক্ষমতা থাকার জন্য যে ধরনের সরকার দরকার তারা সেই সরকার ব্যবস্থা রাখতে চায়।’

আওয়ামী লীগ দায়িত্ব নিয়েছে বিএনপির নেতাদের বিচার করার জন্য এমন মন্তব্য করে তিনি বলেন, যখন আমি কোর্টে যাই, তখন দেখি কোর্টের আশেপাশে অনেক ভিড়। এই ভিড় আমি বাজারেও দেখি নাই। এমনকি ঈদের বাজারও দেখি নাই, যেই ভিড় কোর্টে দেখি। কোর্টের কথাও লোক বসার জায়গা নেই, সমস্ত বিএনপির লোক। আমার মনে হয় আওয়ামী লীগ দায়িত্ব নিয়েছে, সমস্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে গাইবে মামলা দেয়ার জন্য। তার গায়েবি মামলা দিবে এবং কোর্টের মাধ্যমে সাজা দিয়ে জেলে পাঠিয়ে দিবে। এই হলো তাদের দায়িত্ব!

তিনি আরও বলেন, আমাদের প্রায় ৪০ লক্ষ নেতার বিরুদ্ধে মামলা আছে। এত লোককে জেলে দেয়ার জায়গা গেলে নাই। কিন্তু আমি জানি জেলখানায় ৮০ হাজার থেকে ১ লাখ লোকের জায়গা দেয়া সম্ভব। তাহলে আমার ভাইয়েরা যখন সবাইকে সরকার জেলে নিবে তখন যারা বাহিরে থাকবেন আপনারা আন্দোলন করে সরকারকে তছনছ করে দিবেন। ৯০ সৈরাচার বিরোধী আন্দোলনে আমি যুবদলের প্রেসিডেন্ট ছিলাম। যখন আমি গ্রেফতার হই তখন সারা বাংলাদেশের যুবদলের নেতাকর্মীরা জ্বলে উঠেছিল। সারা বাংলাদেশ তছনছ করে দিয়েছিল।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনী সহ বিএনপির সিনিয়র নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com