• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বিএনপি নেতা এ্যানীকে বাসা থেকে থানায় নিয়ে গেছে পুলিশ

প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ৩:৪৭
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ৩:৪৭

C741B534 A3EB 4237 B493 5B20EB81B4C8

বিএনপি নেতা এ্যানীকে বাসা থেকে থানায় নিয়ে গেছে পুলিশ

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে বাসা থেকে থানায় নিয়ে গেছে পুলিশ। তিনি বর্তমানে ধানমন্ডি থানায় রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান কালবেলাকে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ধানমন্ডিতে এ্যানীর বাসা ঘিরে ফেলে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়।

থানায় যাওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙ্গে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’

ধানমন্ডি থানার ডিউটি অফিসার মো. রেজাউল বলেন, ‘গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই। ওসি স্যার থানাতেই আছেন, তিনি বলতে পারবেন।’

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। একাধিকবার চেষ্টার পরও তার বক্তব্য পাওয়া যায় নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com