• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লাভ নেই, পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে : কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ৯:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ৯:৫৭

ED91CA20 BA56 4343 99DE 60BC93193FA0

লাভ নেই, পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পিটার হাসের মুরুব্বিদের সঙ্গেও আমাদের কথা হয়ে গেছে, এখন কী করবেন? নিষেধাজ্ঞা দেবেন? দৌড়াদৌড়ি করে লাভ হবে না।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীন উন্নয়ন করেছেন। তাই আগামীতে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনও শেখ হাসিনাই করবেন। ফখরুল সাহেব নির্বাচনে না এলে আমও যাবে ছালাও যাবে।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বৈঠক প্রসঙ্গে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘পিটার হাস সাহেব ফখরুলকে কী স্বপ্ন দেখিয়েছে? ফখরুল সাহেব, ক্ষমতা অনেক দূরে! পিটার হাস সাহেবের মুরুব্বিদের সাথে আমাদের কথা হয়েছে। আমেরিকার মুরুব্বি যারা তাদের সাথে কথাবার্তা শেষ। উচ্চপর্যায়েও কথাবার্তা হয়ে গেছে। তলে তলে যখন সব শেষ, তখন আর এই সব করে লাভ কী?’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com