• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনা নোটিশে নিয়োগ পরীক্ষা স্থগিত, রাজধানীতে বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ৩:১৭
আপডেট: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ৩:১৭

966696 2

বিনা নোটিশে নিয়োগ পরীক্ষা স্থগিত, রাজধানীতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
আবেদনের প্রায় দেড় বছর পর মহিলা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার নেয়ার কথা ছিল আজ। কিন্তু ঘোষণা ছাড়াই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে তা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এত ক্ষুব্ধ হয়ে রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রার্থীরা। ফলে সড়কে তৈরি হয়েছে যানজট।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টা থেকে রাজধানীর ২০টি কেন্দ্রে মহিলা অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে পৌঁছান। কেন্দ্রে ঢুকতে গেলে প্রহরীরা তাদের জানান যে, পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) আয়শা সিদ্দিকী বলেন, ‘অনিবার্য কারণে আমাদের আজকের দুই পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাদের পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।’ অধিদপ্তরের ওয়েবসাইটে কোনো নোটিশ নেই-বিষয়টি দৃষ্টিগোচর করা হলে তিনি বলেন, ‘এখনই দিয়ে দেবে। প্রার্থীদের ভোগান্তির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু এটা হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়েছে।’ তবে কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি।

এদিকে, নোটিশ ছাড়াই হঠাৎ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ, হাবীবুল্লাহ বাহার কলেজসহ বেশ কয়েকটি কলেজের সামনে বিক্ষোভ করেছেন প্রার্থী ও তাদের অভিভাবকরা। পুলিশ তাদের সরে যেতে বললেও বেলা সোয়া ১১টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল। এতে বিক্ষোভ চলা এলাকার সড়কগুলোর দুপাশে যানজটের সৃষ্টি হয়।

পরীক্ষা দিতে আসা শিউলি আক্তার নামের এক প্রার্থী বলেন, ‘সারারাত বাসে জার্নি করে ঢাকায় এসেছি। সকালে পরীক্ষা কেন্দ্রে (সিদ্ধেশ্বরী কলেজ) এসেছি। এখানকার গার্ডরা (নিরাপত্তা প্রহরী) বলছেন পরীক্ষা স্থগিত, আপনারা ফিরে যান। কিন্তু এ বিষয়ে অধিদপ্তরের ওয়েবসাইটে কোনো নোটিশও দেওয়া হয়নি। এটা কেমন সিদ্ধান্ত?’

মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে আসা কুমিল্লার লিয়াকত আলী বলেন, ‘এত দূর-দূরান্ত থেকে চাকরির পরীক্ষা দিতে এসেছে মেয়েরা। এখন হঠাৎ পরীক্ষা স্থগিত করেছে। এজন্য ওরা বিক্ষোভ করছে, আমরাও ওদের সঙ্গে রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছি।’

এদিকে, ২০২১ সালের ডিসেম্বরে মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে ডে-কেয়ার ইনচার্জ পদে ২৭টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬০টি ও অফিস সহায়কের ৪১৭টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ১১ জানুয়ারি ছিল আবেদনের শেষ দিন। প্রায় দেড় বছর পর শুক্রবার (১৩ অক্টোবর) ডে-কেয়ার ইনচার্জ ও অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার নেওয়ার কথা ছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com