• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীরা সুচিন্তিতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে

প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ৩:৩৩
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ৩:৩৩

সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীরা সুচিন্তিতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে

নিউজ ডেস্ক
সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীরা সুচিন্তিতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে বলে মন্তব্য করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

শনিবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের চক্রান্ত রুখে দাঁড়াও, প্যালেস্টাইনে জনগণের সাথে একাত্মতাসহ তাদের উপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। উক্ত মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)।

দিলীপ বড়ুয়া বলেন, ‘শেখ হাসিনার সরকারকে আজকে অস্থিতিশীল করার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। এতে করে জনগণ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা সুচিন্তিতভাবে এটা করছে। তাই জনগণকে এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। যাতে শেখ হাসিনার সরকারকে অস্থিতিশীল করতে না পারে।’

তিনি বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়। এই শান্তিপূর্ণ নির্বাচন যারা তথাকথিত গণতন্ত্রের নামে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্যালেস্টাইনের জনগণের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা মানবজাতির জন্য নতুন কলঙ্ক। তিনি স্বাধীন প্যালেস্টাইন প্রশ্নে ভূমিকা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।’

এম এল-এর ঢাকা মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য সাইমুম হকের সভাপতিত্বে এ সময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দল এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাহিদ আহমেদ, অ্যাড. বীরেন সাহা, সুলতান বিশ্বাস, সুনীল শীল, মহানগর যুগ্ম আহ্বায়ক মাসুম উদ্দীন, মামুনুর রশীদ, সুব্রত ঘটক, হযরত মোল্লা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com