• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আবার সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ১:২৮
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ১:২৮

আবার সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

নিউজ ডেস্ক

বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সিসিইউ-তে নেয়ার প্রায় আড়াই ঘণ্টা পর বিএনপি নেত্রীকে কেবিনে দেয়া হয়েছে বলে জানা যায়।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সূত্র গণাধ্যমে জানায়, শনিবার (১৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। রাত পৌনে ১২টার দিকে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আবারও কেবিনে নিয়ে আসা হয়েছে।

এর আগে, সবশেষ গত মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। এর আগেও কয়েকবার খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়েছিল।

সম্প্রতি খালেদা জিয়ার চিকিৎসকরা প্রেস কনফারেন্সে জানান, তার লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। লিভারের অবস্থা ভালো না থাকায় তার শরীরের ওষুধ কাজ করছে না বলে জানান চিকিৎসকরা। তবে তার এখন যে চিকিৎসা দরকার তা দেশে সম্ভব নয় বলেও দাবি করেছেন চিকিৎসকরা।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সবশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে তিনি এ হাসপাতালেই চিকিৎসাধীন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com