• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ১২ দলীয় জোটের নেতারা

প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৩:৩৭
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৩:৩৭

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ১২ দলীয় জোটের নেতারা

নিউজ ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন ১২ দলীয় জোটের নয়জন শীর্ষ নেতা। আজ রবিবার তারা এভারকেয়ার হাসপাতালে যান এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জোট নেতাদের স্বাগত জানান।

গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। তিনি ঘুমিয়ে থাকায় জোট নেতারা বেগম খালেদা জিয়াকে দেখতে পাননি।

মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার তার স্বাস্থ্যের ব্যাপারে ১২ দলের নেতাদেরকে জানান। পরবর্তীতে ১২ দলীয় জোটের মুখপাত্র ও জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক) সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন।

কর্নেল ইব্রাহিম চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, বেগম খালেদা জিয়া মাল্টিপ্যাল ডিজিস এ আক্রান্ত। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে যা বাংলাদেশে সম্ভব নয়। বিদেশ থেকে চিকিৎসক নিয়ে এসে অপারেশন করালেও পোস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশে নেই বলে এদেশে উনার আর কোন চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেছেন, বেগম জিয়ার মতো দৃঢ় মনোবল সম্পন্ন রোগী ওনার ডাক্তারি জীবনে কখনো দেখেননি। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে উনি শারীরিক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং এর পূর্বে ওনার প্রপার ট্রিটমেন্ট হয়নি। জনাব ইব্রাহিম সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে অনতিবিলম্বে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের জন্য এই সরকার প্রধানের নিকট আবেদন করেছেন। দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য ফরিয়াদ জানিয়েছেন এবং উনি বলেছেন বেগম জিয়ার কিছু হলে এর দায় বর্তমান সরকারকেই নিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলামসহ জোটের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com