• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৬:১০
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৬:১০

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় ঘোষিত কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার (১৫ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা।
মিছিলে নেতৃত্ব প্রদান করেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো: জামাল হোসেন।
বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে মহানগরী সহকারী সেক্রেটারি জামাল হোসেন বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারসহ সকল নেতৃবৃন্দকে মুক্তি দিন এবং তত্ত¡াবধায়ক সরকারের হাতে ক্ষমতা প্রদান করে নির্বাচনের ব্যবস্থা করুন।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার নতুন রাস্তা থেকে শুরু হয়ে চাঁদমারী দরগাহ মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় ওই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ রিদওয়ান, আবু তালহা, কফিল আহমেদ, মাহবুবুল আলম, ডাক্তার নুরুল ইসলাম, হাবিবুর রহমান, এস তালুকদার, আবুল কালাম, ফজলুল হাই জাফরী, মোহাম্মদ জাকির হোসাইন, মুন্সি আব্দুস সালাম, মাহবুবুর রহমান, খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম