• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ক্ষমতায় যেতে চাইলে জনগণের কাছে ক্ষমা চান: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৭:২৭
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৭:২৭

98885878

ক্ষমতায় যেতে চাইলে জনগণের কাছে ক্ষমা চান: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
বিএনপির উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ক্ষমতায় যেতে চাইলে জনগণের কাছে ক্ষমা চান। নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনাদের (বিএনপি) নির্বাচনে আসতে হবে।

রাজধানীর ফার্মগেটে ফুট ওভারব্রিজ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের অপকর্মের কথা জনগণ ভোলে নাই। জনগণের কাছে ক্ষমা চান। তারা (জনগণ) ক্ষমা করলে আবার হয়ত ভোট পাবেন।

তিনি বলেন, ঢাকাকে যানজটমুক্ত করার চেষ্টা চলছে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার প্রমাণ। দেশনেত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন। সেই কথা তিনি রেখেছেন।

আসাদুজ্জামান খান বলেন, দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। শুধু ঢাকা নয়, সারাদেশকে আমরা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি। যারা এই উন্নয়ন দেখেন না, আবোল তাবোল কথা বলছেন। তাদের উদ্দেশ্য বলবো, এই সমস্ত উদ্ভট কথা ভুলে গিয়ে, দেশের কথা বলেন। উন্নয়নের কথা ভাবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com