• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকায় আসছেন আজ

প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ২:২৭
আপডেট: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ২:২৭

DCDEB9D3 C7EE 4CA0 91D8 1B90235C23EA

মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকায় আসছেন আজ

নিউজ ডেস্ক

সেক্রেটারি আফরিন আখতার। সোমবার (১৬ অক্টোবর) সকালে তিনি ঢাকায় আসবেন। কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সোমবার ভোরে তার ঢাকায় আসার কথা রয়েছে। তার সফরে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন গুরুত্ব পাবে। এছাড়া দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্রের তথ্যমতে, সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে বৈঠক করবেন তিনি। এরপর মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তার কক্সবাজার যাওয়ার কথা রয়েছে।

ঢাকার এক কূটনীতিক জানিয়েছেন, তার (মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) আলোচনায় নির্বাচন প্রসঙ্গ আসতে পারে। এছাড়া তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন।

মূলত বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সরব যুক্তরাষ্ট্র। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটি। চলতি বছরে এজন্য নতুন ভিসানীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে এবারের সফলে নির্বাচনের ইস্যুতে কোনো বার্তা দিতে পারেন বলে ধারণা কূটনৈতিক সূত্রগুলোর। এছাড়া ওয়াশিংটনের পক্ষ থেকে সংলাপের বার্তাও দিতে পারেন তিনি।

এর আগে গত বছরের মে মাসে ঢাকায় এসেছিলেন এ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওই সময়ে তিনি ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেন। তার আগে ২০২২ সালের নভেম্বরে প্রথম ঢাকা সফর করেন আফরিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com