• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের অস্ত্রোপচার বুধবার

প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৮:০০
আপডেট: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৮:০০

সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের অস্ত্রোপচার বুধবার

নিউজ ডেস্ক
আগামীকাল সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হয়েছেন রাষ্ট্রপতি।

আগামীকাল বুধবার সকালে কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোস (Prof. Kofidis Theodoros) এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির অস্ত্রোপচার সম্পন্ন হবে।

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, চিকিৎসার গ্রহণের জন্য সোমবার সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।

সূত্র : ইউএনবি