• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পেশাদারিত্ব বজায় রেখে সতর্কতার সাথে দায়িত্ব পালন করুন : আইজিপি

প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৮:২৯
আপডেট: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৮:২৯

পেশাদারিত্ব বজায় রেখে সতর্কতার সাথে দায়িত্ব পালন করুন : আইজিপি

নিউজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পেশাদারিত্ব বজায় রেখে সজাগ ও সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আইনি দায়িত্ব যথাযথ ও আইনানুগভাবে পালন করতে হবে। এছাড়াও সতর্কতার সাথে মামলা তদন্ত করার জন্যও নির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছে। পুলিশ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাধ্যমেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যাতে দুর্গাপূজা পালন করা যায় সেজন্য পুলিশ সদস্যদেরকে সতর্ক থাকতে হবে। কেউ যেন গুজব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ক্ষেত্রেও সজাগ থাকতে হবে। এ সময় তিনি মাঠ পর্যায়ের সকল সংস্থার সাথে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

আইজিপি বলেন, থানায় আসা মানুষ যেন থানা থেকে তাদের প্রত্যাশিত সেবা পেতে পারে সেজন্য পুলিশ সদস্যদেরকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম এ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম এপ্রিল-জুন ও জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারের সার্বিক অপরাধ পরিস্থিতি; ডাকতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি সংক্রান্ত মামলার তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্তি আইজিপি মো. মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়া, কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি, পিবিআই বনজ কুমার মজুমদার, ডিআইজি (ফাইন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খান, এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মো. নাজমুল ইসলাম শাখা সংশ্লিষ্ট বিষয়াদি উপস্থাপন করেন।

অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ কনফারেন্সে অংশগ্রহণ করছেন। সভায় উপস্থাপিত বিভিন্ন মামলার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আলোচ্য দুই কোয়ার্টারে বিগত জুলাই-সেপ্টেম্বর-২০২২ এর তুলনায় দস্যুতা, খুন, দাঙ্গা ইত্যাদি মামলা কমেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com