• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নোয়াখালীর ৫০ শতাংশ চালক ঠিকমতো চোখে দেখেন না

প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৩:২৮
আপডেট: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৩:২৮

নোয়াখালীর ৫০ শতাংশ চালক ঠিকমতো চোখে দেখেন না

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পেশাজীবি গাড়ি চালকদের ৫০ শতাংশই ঠিকমতো চোখে দেখেন না। তাদের দৃষ্টিশক্তিও অনেক কম বলে জানিয়েছে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. সোহরাব হোসেন। বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সোনাপুর বিআরটিসি বাস ডিপোতে পেশাজীবি গাড়ি চালকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় পেশাদারদের চক্ষু, রক্তচাপ, গ্গকোমিটারের মাধ্যমে রেন্ডম ব্লাড সুগারের (আরবিএস) পরীক্ষা করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ সময় বিআরটিএ নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানীর সভাপতিত্বে ও সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়ের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল-মামুন, মেডিকেল অফিসার ডা. মো. সোহরাব হোসেন প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় পেশাজীবী চালকদের প্রসঙ্গ টেনে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. সোহরাব হোসেন বলেন, আমরা চেম্বারে প্র্যাকটিস করলে ওখানে ১০ জন রোগী পেলে দুইজনের প্রেশার বেশি পাই বা ডায়াবেটিস পাই। চোখে সমস্যা দেখি ১০ জনের মধ্যে ২-৩ জনের। খুবই দুঃখজনক মাঠ পর্যায়ে ক্যাম্পেইন করার সময় প্রথম দিন আমরা ২৫-২৬ জনের পরীক্ষা থেকে ৮-১০ জনের হাই প্রেশার পেয়েছি, কিন্ত ঊনারা জানেন না। ২২ ডায়াবেটিস নিয়ে একজন ড্রাইভার কুমিল্লা থেকে নোয়াখালী আসছে।

তিনি আরও বলেন, আরও ৫০ শতাংশ ড্রাইভার আছে যারা ঠিকমতো চোখে দেখেন না। তাদের চোখে অনেক কম পাওয়ার। তাদেরকে জিজ্ঞাসা করলাম কীভাবে যান। বলে আমিতো দেখি। উনি যেটা দেখে, উনি ভাবে সবাই এটাই দেখছে, এটা নরমাল। উনি যে লেভেলের ঝাপসা দেখেন আর ভাবে আমরাও একই রকম দেখি। এটাই উনার কাছে নরমাল। কারণ তিনি জানেনা ক্রটি কোথায়। এজন্য আমরা যাদের চোখে সমস্যা দেখেছি তাদেরকে বলেছি এখানে আসার জন্য। আমরা তাদেরকে প্রেসক্রাইব করে দেব। তারা শুধু চশমা বানাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com