• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

নতুন ওয়েব সিরিজে রাইমা সেন

প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৯:০১
আপডেট: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৯:০১

 

বিনোদন ডেস্ক

তিনি বেছে বেছে বাংলা সিনেমা করেন। কিন্তু বলিউডে একের পর এক সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করে চলেছেন বঙ ললনা রাইমা সেন। তবে টলিপাড়ায় নতুন খবর-খুব শিগগিরই আবার বাংলায় কাজ করতে চলেছেন রাইমা। তবে কোনও সিনেমা নয়, একটি ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

এর আগে বাংলা ওয়েব সিরিজে রাইমাকে দেখেছেন দর্শক। ‘হ্যালো’ এবং ‘রক্তকরবী’ তার মধ্যে অন্যতম। সূত্রের খবর, সম্প্রতি রাইমার কাছে নতুন একটি ওয়েব সিরিজের প্রস্তাব গিয়েছে। সাহানা দত্ত তৈরি করছেন এই সিরিজটি। নাম ‘কলঙ্ক’। ‘হইচই’-এর জন্য তৈরি হচ্ছে এই সিরিজটি।

সম্প্রতি সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মটি একাধিক ওয়েব সিরিজের কথা ঘোষণা করেছে। সেখানে সাহানার বেশ কয়েকটি কনটেন্ট ছিল। যেমন ‘ইন্দু’, ‘গভীর জলের মাছ’ এবং ‘গোরা’ সিরিজের নতুন সিজন।

কিন্তু ‘কলঙ্ক’ নিয়ে নির্মাতারা সেখানে কোনও তথ্য প্রকাশ করেননি। শুধু প্রকাশ্যে এসেছিল সিরিজের পোস্টার। এই সিরিজের জন্যই প্রস্তাব গিয়েছে রাইমার কাছে।

সূত্রের খবর, অভিনেত্রী সম্মতিও জানিয়েছেন প্রস্তাবে। তবে সিরিজের বিষয়বস্তু নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। সাহানার কনটেন্টে নারী স্বাধীনতা বিষয়ক বার্তা থাকে। তাই অনুমান করা যায়, সে রকমই কোনও বিষয় নিয়ে তৈরি হতে পারে এই সিরিজ। পূজার পর শুরু হবে শুটিং।

গত মাসে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমাটি। এই সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা।

ইন্ডাস্ট্রিতে এ রকম খবরও ঘুরছে যে, ‘দ্য কেরালা স্টোরিজ’ সিনেমাটির পরিচালক সুদীপ্ত সেনের নতুন সিনেমাতে (সিনেমার নাম ‘বস্তার’) অভিনয় করতে পারেন রাইমা। যদিও তা এখনও চূড়ান্ত নয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম