• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সমাবেশের নামে সন্ত্রাসবাদ করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে :স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ৩:২১
আপডেট: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ৩:২১

সমাবেশের নামে সন্ত্রাসবাদ করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে :স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
দেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পছন্দ করে না। সমাবেশের নামে বিএনপি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ করলে জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে খামারবাড়িতে শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজার আগমন নিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের দেশের অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করার জন্য মা দুর্গা আসছে। আমাদের যে অস্থির পরিবেশ, অনেকে অনেক রকম হুমকি-ধমকি দিচ্ছে, সেটা বাদ দিয়ে মা দুর্গার আশীর্বাদে বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ তিনি করে দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে হিন্দুদের পূজায়, মুসলমানদের ঈদে আমরা সবাই সবার উৎসবে যেতাম। সবাই সবার আনন্দে ভাগিদার হতাম। মাঝখানে যখন আমাদের সরকার এলো না, তখন আমাদের এই চর্চার, এই সংস্কৃতিটা হারিয়ে ফেলেছিলাম। আবারও ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকন্যা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে কাজ করছেন।

পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, মণ্ডপে গত কয়েক বছর যেহেতু কিছু ঘটনা ঘটেছে, পূজার শেষে কিংবা শুরুতে, এ জন্য আমরা স্থায়ী আনসার দিয়েছি, পুলিশ থাকবে, সবাই থাকবে। পূজামণ্ডপে চারদিকে সিসি ক্যামেরা থাকে এবং পর্যাপ্ত ভলান্টিয়ার থাকে, প্রতিটি মণ্ডপের পক্ষ থেকে সেটি করা হয়েছে। কোনো ধরনের নাশকতা যাতে না হয়, আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি ও কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com