• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রব্যমূল্যের নজিরবিহীন বৃদ্ধির কারণ জবাবদিহিবিহীন সরকার: ফখরুল

প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ৯:৩৩
আপডেট: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ৯:৩৩

রব্যমূল্যের নজিরবিহীন বৃদ্ধির কারণ জবাবদিহিবিহীন সরকার: ফখরুল

নিউজ ডেস্ক

অবিশ্বাস্য ও নজিরবিহীনভাবে দেশে দ্রব্যমূল্য বেড়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এর পেছনে কারণ অনেকগুলো। মূল কারণ জবাবদিহিবিহীন সরকার।’

তিনি বলেন, ‘সব দেশেই কিছু কিছু দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে যেটা বেড়েছে, এটা অবিশ্বাস্য, নজিরবিহীন দাম বেড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এখন একেবারে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ‘কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি: সরকারের অব্যবস্থাপনা-কৃষক এবং জনগণের নাভিশ্বাস’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সোনালি দল, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

বিএনপির মহাসচিব বলেন, ‌‘এখন নতুন সুর শুরু করেছেন যে, বিএনপি সন্ত্রাসী দল। গতকালও (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী এটা বলেছেন। বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কী? আপনারা তো সন্ত্রাসের বাবা।’

সেমিনারে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক তাজমেরি এস এ ইসলাম, আবদুস সালাম প্রমুখ। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালি দলের সভাপতি অধ্যাপক গোলাম হাফিজ সেমিনারে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com