• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সাম্প্রদায়িকতা রুখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে’

প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ১০:০৭
আপডেট: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ১০:০৭

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু। এদের রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের কাছে এ দেশে শেখ হাসিনার চেয়ে বেশি আপনজন আর কেউ নেই।

সেতুমন্ত্রী বলেন, যারা একাত্তরে পরাজিত তারা পরাজয়ের প্রতিশোধ নিতে গোটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে। এদের মোকাবেলা করতে হবে। এরা শেখ হাসিনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। সামনে নির্বাচন। আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা এই চেতনায় আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এই চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

কাদের বলেন, সনাতন ধর্মাবলম্বী তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন সারাবিশ্বে তখন অস্থিরতা, যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। এই যুদ্ধের শেষ কোথায় আমরা জানি না। যুদ্ধ ছড়িয়ে পড়ার লক্ষ্মণগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে, সমাধান হচ্ছে না।

এই অস্থিরতা, অশান্তি থেকে এই বিশ্ব ও এই দেশকে রক্ষায় দেবি দুর্গার কাছে বেশি করে প্রার্থনার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শুভেচ্ছা বক্তব্যে দুর্গাপূজা উপলক্ষে ওবায়দুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com